• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Headline
দোষী সাব্যস্ত হওয়ার আগেই ‘দোষী’! অপপ্রচার-যাচাইহীন সংবাদের শিকার সিডিএ প্রকৌশলী হাসান. রেল ডিজির বিরুদ্ধে অপপ্রচার: নেপথ্যে দুদকের মামলার দুই শীর্ষ আসামি নিজেদের দুর্নীতি ঢাকতে পাল্টা চাল: রেলের ভাবমূর্তি ক্ষুণ্নের মরিয়া চেষ্টা। সৎ ও পেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতি ওসি কামরুল হাসান জুয়েলকে ঘিরে বিতর্কে প্রতিবাদ ও নিন্দা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী রক্ষার লড়াই: সাংবাদিক মুনীর চৌধুরীর একক প্রচেষ্টায় বিপিসি চট্টগ্রামেই থাকছে। দোহাজারী–কক্সবাজার রেলপথ প্রকল্পে অবদানের স্বীকৃতি: বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগিনকে ইন্টারন্যাশনাল মিডিয়ার সম্মাননা ও কৃতজ্ঞতা। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে: নানামুখী চ্যালেঞ্জ, রাজনৈতিক প্রভাব ও জটিলতা মোকাবিলা করে দৃশ্যমান মেগা প্রকল্প. প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান: দক্ষতা, পরিকল্পনা ও দায়িত্ববোধের এক প্রতিচ্ছবি INTERNATIONAL MEDIA. World Wide Network বন্দরের কনটেইনার টেন্ডার: মাফিয়া কোম্পানির সুবিধায় বিশেষ শর্তের দেয়াল-চট্টগ্রাম বন্দরের টেন্ডার সিন্ডিকেট ভাঙার দাবি ব্যবসায়ীদের. দুর্নীতি ও অপরাধমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৈনিক ১৪-১৫ ঘণ্টা স্বেচ্ছাশ্রমে সাংবাদিক মুনীর চৌধুরী

এসএওসিএল-এ হাজার কোটি টাকার দুর্নীতি!বছরের পর বছর লুটপাট সিন্ডিকেটের দখলে প্রতিষ্ঠান নতুন সিইও কি পারবেন সিন্ডিকেট ভাঙতে?

Reporter Name / ৪৩৭ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

এসএওসিএল-এ হাজার কোটি টাকার দুর্নীতি!বছরের পর বছর লুটপাট সিন্ডিকেটের দখলে প্রতিষ্ঠান নতুন সিইও কি পারবেন সিন্ডিকেট ভাঙতে?

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড (এসএওসিএল)-এ দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, এই প্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে হাজার কোটি টাকার লুটপাট ও আর্থিক অনিয়ম সংঘটিত হয়েছে, যা এখন আর শুধু অভিযোগ নয়—বরং প্রমাণিত বাস্তবতা হিসেবে বিবেচিত হচ্ছে।
এই প্রেক্ষাপটে, প্রতিষ্ঠানটিকে দুর্নীতিবাজ সিন্ডিকেটের কবল থেকে মুক্ত করতে নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আবুল কালাম আজাদ-এর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ ও “দুর্নীতি মুক্ত মানবিক বাংলাদেশ চাই” সংগঠন।
সম্প্রতি এক বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন,
“আমরা আশা করি নতুন সিইও কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করে প্রতিষ্ঠানের ভেতরে গড়ে ওঠা মাফিয়া চক্রকে সমূলে উৎপাটন করবেন। এসএওসিএল-এর হারানো গৌরব, স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে তার সাহসী নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য, নতুন সিইও মো. আবুল কালাম আজাদ পূর্বে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর সিনিয়র জেনারেল ম্যানেজার (অডিট) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এই অভিজ্ঞতাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশ্লেষক ও সচেতন মহল।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিনের দুর্নীতিবাজ সিন্ডিকেটের কারণে সরকারের শত শত কোটি টাকা তছরুপ হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
নাগরিক সমাজের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়,
“সরকারি এই গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষা এবং লুটপাট বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। নতুন সিইও’র দৃঢ়তা ও সততার মাধ্যমেই এসএওসিএল-কে দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব।”
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের কার্যকর সহযোগিতা ও জনসচেতনতার সমন্বয়ে এসএওসিএল-এ স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা